সঠিকভাবে আপনার আয়কর রিটার্ন পরিশোধ হয়েছে কিনা যাচাই করুন নিজেই

আয়কর রিটার্ন যাচাইয়ের জন্য: ধাপ 1: Google-এ "return verification" লিখে প্রথম লিঙ্কে যান। ধাপ 2: TIN নম্বর এবং Assessment বছর দিয়ে ফর্মটি পূরণ করুন। ধাপ 3: ক্যাপচা কোড
Complete Guide to Proper Income Tax Return Verification

দেশের একজন সুনাগরিক হিসেবে আয়কর জমা দেয়া আমাদের সবার দায়িত্ব। যাদের টিন সার্টিফিকেট (TIN Certificate) রয়েছে তাদের সবাইকে প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিতে হয়।

কিন্তু আমাদের অনেকেরই আয়কর জমা দেবার বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকায় নিজেরা নিজেদের আয়কর জমা দিতে পারিনা। ফলে আয়কর জমা দেবার জন্য আইনজীবী বা আয়কর জমা দেবার প্রক্রিয়ার সাথে জড়িত দক্ষ ব্যক্তি এর সাহায্যে জমা দিয়ে থাকি।

আয়কর বা Income Tax কী?

আয়কর হল কর/ট্যাক্স যা ব্যক্তি বা সংস্থার উপর তাদের দ্বারা অর্জিত আয় বা মুনাফার ক্ষেত্রে আরোপ করা হয়। আপনি যখন অর্থ উপার্জন করেন, সরকার তার একটি ছোট অংশ আয়কর হিসাবে নেয়।করদাতার ধরন বা বৈশিষ্ট্য এবং আয়ের ধরন অনুসারে করের হার পরিবর্তিত হতে পারে।

সুতরাং, সর্বদা আপনার কত টাকা দিতে হবে তা পরীক্ষা করে দেখুন এবং সময়মতো পরিশোধ করুন।

কখনো কী ভেবে দেখেছেন? 

আয়কর রিটার্ন জমা দিচ্ছেন ঠিকই কিন্তু তা সঠিকভাবে আদৌ জমা হচ্ছে কিনা সেটা কী ভেবে দেখেছেন কখনো?

কী দুঃশ্চিন্তায় পড়ে গেলেন তো? চিন্তার কিছু নেই। আপনার আয়কর রিটার্নটি সঠিকভাবে জমা হয়েছে কিনা তা আপনি নিজেই যাচাই করতে পারবেন খুব সহজেই।

কীভাবে জানবেন আয়কর রিটার্ন সঠিকভাবে জমা হয়েছে কিনা?

ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশন কীভাবে করবেন? চলুন জেনে নেয়া যাক আপনার আয়কর রিটার্ন/tax return টি জমা হয়েছে কিনা তা যাচাই করার উপায়: 

আপনি আপনার ব্যক্তিগত বা আপনার কোম্পানির আয়কর প্রদান যাচাই করার জন্য এই ধাপগুলু অনুসরণ করতে পারেন। 

  1. প্রথমেই আপনি গুগলে “return verification” লিখে সার্চ দিন, সার্চ রেজাল্টে সবার উপরে “Return Verification” নামের ওয়েবসাইটে অথবা স্বরাসরি এই লিংকে ক্লিক করুন : e-tax return verification
    এটি জাতীয় রাজস্ব বোর্ডের একটি ওয়েবসাইট।
  2. ওয়েবসাইট টিতে ঢুকার পর একটি ফর্ম (form) দেখতে পাবেন। আপনাকে ফর্ম টি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  3. এই ধাপে আপনার টিন সার্টিফিকেট (TIN Certificate) এ প্রাপ্ত টিন নাম্বার (TIN Number) টি ফর্ম এর নির্ধারিত স্থানে বসাতে হবে।
  4. টিন নাম্বার সঠিকভাবে বসানোর পর, আপনি কোন কর বছরের হিসাব দেখতে চাচ্ছেন সেই কর বছরটি সিলেক্ট করুন “Assessment Year” লিখা বক্সটিতে।
  5. অতঃপর একটি ক্যাপচা কোড (Captcha Code) দেখতে পাবেন, আপনাকে সেটি নির্ধারিত স্থানে বসাতে হবে।
  6. সবশেষে “Verify” লিখা টিতে ক্লিক করুন।

“Verify” লিখা টিতে ক্লিক করার পর ফর্মটির নিচের দিকে আপনার সকল তথ্য চলে আসবে।

Screenshot of Income Tax Return Verification Portal

আপনার নাম, টিন নাম্বার (TIN Number) এবং যেই কর বছরের কর হিসেব দেখতে চাচ্ছিলেন তার সব তথ্য দেখতে পাবেন। যদি আপনার করটি জমা হয়ে থাকে তাহলে “Return has been submitted for the assessment year” এই বাক্যটি লিখা থাকবে। 

এই কথার অর্থ হলো আপনার কর টি জমা হয়েছে নির্ধারিত কর বছরে। এভাবে আপনি খুব সহজেই নিজের আয়কর রিটার্ন জমা হয়েছে কিনা যাচাই করে দেখতে পারেন। 

মুদ্দা কথা

সঠিক সময়ে, সঠিকভাবে আয়কর জমা দিন এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করুন।